কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ এ ১০:৫৫ AM

চেয়ারম্যান মহোদয়ের জীবনী

কন্টেন্ট: পাতা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের চেয়ারম্যান মহোদয়ের জীবনী

প্রফেসর ইলিয়াস আহমেদ, ইতিহাস বিষয়ের একজন শিক্ষক এবং শিক্ষা প্রশাসনে নিয়োজিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা।

প্রফেসর ইলিয়াস আহমেদ ১৯৬৮ খ্রিস্টাব্দে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার অন্তর্গত বিরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা- মোঃ আব্দুর রহমান মন্ডল, মাতা- মোসাঃ মোসলেমা বেগম। বিরামপুরেই তাঁর শিক্ষাজীবন শুরু হয়। তিনি বিরামপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৩ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কারমাইকেল কলেজে ভর্তি হন। এই কলেজ হতে ১৯৮৩ খ্রিস্টাব্দে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি উচ্চ শিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইতিহাসে ১৯৮৮ খ্রিস্টাব্দে স্নাতক (সম্মান) ১৯৮৮ খ্রিস্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

ষোড়শ বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রফেসর ইলিয়াস আহমেদ ১৯৯৬ খ্রিস্টাব্দে শিক্ষকতা শুরু করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে কর্মরত ছিলেন।তাঁর উল্লেখযোগ্য কর্মস্থল সমূহের মধ্যে রয়েছে পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী; কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম; নীলফামারী সরকারি মহিলা কলেজ, নীলফামারী এবং সৈয়দপুর সরকারি কলেজ, সৈয়দপুর, নীলফামারী।

বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াও প্রফেসর ইলিয়াস আহমেদ দেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ২০১৮ খ্রিস্টাব্দে নায়েম, ঢাকা থেকে এসিইএম প্রশিক্ষণ সম্পন্ন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় ভারত, মালয়েশিয়া, চীন প্রভৃতি দেশ ভ্রমণ করেন।

প্রফেসর ইলিয়াস আহমেদ ১৭ জুন, ২০২৬ তারিখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের চেয়ারম্যান পদে যোগদান করেন।

.

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন