News

এইচএসসি-২০১০ পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন করার নিয়মাবলী

শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে HSC'2010 পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষনের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে Rsc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে Subject Code লিখে send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণঃ Rsc Din 123456 101

উপরের SMS টি পাঠানোর পরে সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদন কারীর নাম, Subject Code, আবেদনের ফী ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে Rsc লিখে স্পেস দিয়ে Yes লিখে PIN নম্বর দিয়ে স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য নিজের ব্যবহৃত যেকোনো অপারেটর এর একটি মোবাইল নম্বর লিখে SMS করতে হবে 16222 নম্বরে।

উদাহরণঃ Rsc Yes 782345 01XXXXXXXXX

প্রতি বিষয়ের আবেদন ফী ৩০০ টাকা, তবে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের এক পত্র বিশিষ্ট বিষয়ে ১৫০ টাকা। কোন বিষয়ের যেকোন ১টি পত্রের জন্য আবেদন করলে ২টি পত্রই পুনঃনিরীক্ষন করা হবে। একই SMS এর মাধ্যমে একাধিক Subject এর জন্য আবেদন করা যাবে এক্ষেত্রে প্রতিটি Subject Code কমা দিয়ে পর পর লিখতে হবে। যেমন; Rsc Din 123456 101,107

  • আবেদনের তারিখঃ ১৭ থেকে ৩১ জুলাই'২০১০। ফলাফলঃ ২৯ আগস্ট'২০১০।

বিজ্ঞপ্তিটি ফাইল হিসেবে ডাউনলোড করতে এখানে দেখুন।

Districts

You are visitor no.

visitor counter

Optimized for Mobile devices with Opera Mini browser and Unicode Bangla support.