এতদ্বারা অত্র শিক্ষা বোর্ডের আওতাধীন দিনাজপুর, পঞ্চগড়, রংপুর ও নীলফামারী জেলার প্রধান শিক্ষকগণকে জানানো যাচ্ছে যে, অত্র শিক্ষা বোর্ড হতে জেএসসি (৮ম শ্রেণী)’র ছাত্র/ছাত্রীদের রেজিষ্ট্রেশনের জন্য এসআইএফ বিতরণের ৩০/০৬/২০১০ ও ০১/০৭/২০১০ তারিখ নির্দেশক্রমে বাতিল করা হ’ল। পরবর্তীতে উক্ত জেলা সমূহের এসআইএফ বিতরণের তারিখ ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।
সচিব
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড
দিনাজপুর
